রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- মাথাভাঙা গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।