রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজনীতি
01 Nov, 2026

ওমরা পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ১১:২৭ অপরাহ্ন রাজনীতি
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ১১:২৭ অপরাহ্ন
ওমরা পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি : জামায়াত আমির

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরা পালন করার উদ্দেশ্যে আজ রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন।

এ সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মো সেলিম উদ্দিন।

জামায়াত আমির পবিত্র ওমরা পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সফর শেষে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি ঢাকা প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ।