রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজনীতি
01 Nov, 2026

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রম শুরু

WP Import ২০ অক্টোবর ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন রাজনীতি
WP Import ২০ অক্টোবর ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রম শুরু
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রম শুরু

রাবি প্রতিবেদক : শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারত করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত সদস্যরা।

এসময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আজ শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রাকসুর কার্যক্রম শুরু করেছি। স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তায়ালা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। তাঁর আদর্শ ও চেতনাকে ধারণ করে নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, আল্লাহ সেই তৌফিক দান করুক।’

সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে তারা কবর জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আনজুম এবং শহীদ আলি রায়হানের কবর জিয়ারত করেন তারা।

ভিপি জাহিদ আরো বলেন, ‘এখন আমরা বিশ্ববিদ্যালয়ের কবরস্থান ও জুলাই আন্দোলনের রাজশাহীর দুজন শহীদ ভাইয়ের কবর জিয়ারত করব এবং তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। শপথ গ্রহণের পর থেকেই আমাদের আনুষ্ঠানিক অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এছাড়া নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করা হবে।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস.এম সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. দ্বীপ মাহবুব ও মো. ইমজিয়াউল হক কামালি।