রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন সমাবেশ

WP Import ০১ নভেম্বর ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন রাজশাহী
WP Import ০১ নভেম্বর ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন
ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন সমাবেশ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, রাজশাহী সদর সাংগঠনিক জেলার পক্ষ থেকে নগরীর সাহেব বাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

আন্দোলনের রাজশাহী সদর জেলা সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন বলেন, ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন।

এরা দীর্ঘদিন যাবত বাংলাদেশে হিন্দু মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের সাথে এদেশের সাধারণ হিন্দুদেরও কোনো সংশ্লিষ্টতা নেই।

এরা বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। সহজ সরল মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দুদের সাথে অপকর্মে লিপ্ত করতে বাধ্য করছে। এরা ব্রাহ্মণ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করে এদেশকে অস্থিতিশীল করতে চায়। এদের হাত থেকে কোনো মুসলমানই নিরাপদ নয়।

এদের কর্মকাণ্ড এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি।

এসময় তিনি সরকারের প্রতি ৪টি দাবী জানান। তা হল- হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা; ইসকনের হাতে এ পর্যন্ত সংঘটিত হত্যা, নির্যাতন এবং অপহরণের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসকনের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং মেয়েদের বিয়ের সময়সীমা ১৮ বছর থেকে কমিয়ে ১৫ বছর করা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আব্দুল হালীম, ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ রবীউল ইসলাম, রাজশাহী সদর জেলা সেক্রেটারি মুস্তাক্বীম আহমাদ সহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।