বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
অর্থনীতি
08 Sep, 2026

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

WP Import ০৮ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন অর্থনীতি
WP Import ০৮ নভেম্বর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন
রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ
রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

অনলাইন ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোম্পানির রাজশাহী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৩২ জন বীমা গ্রহীতার মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মোহাম্মদ তানভীর আল আজাদ নাঈম। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্য সচিব সেলিম রেজা।

এতে বক্তারা বলেন, বীমা কেবল আর্থিক সহায়তা নয়- এটি জীবনের অনিশ্চয়তায় এক নিরাপত্তা বেষ্টনী। পপুলার লাইফ ইন্সুরেন্স দীর্ঘদিন ধরে গ্রাহক আস্থা ও দায়িত্বশীলতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে, যা সাধারণ মানুষের জীবনে স্বস্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বীমা গ্রহীতারা তাদের দাবি দ্রুত পরিশোধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পপুলার লাইফ ইন্সুরেন্স এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাবে।