বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
04 Sep, 2026

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

WP Import ১২ নভেম্বর ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন রাজনীতি
WP Import ১২ নভেম্বর ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগর সভাপতি মোঃ শামিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি মোহাম্মদ রুবেল আলী, রাজশাহী জেলা (পশ্চিম) সভাপতি রেজওয়ান। সমাবেশ সঞ্চালনা করেন শিবিরের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির।

বক্তারা বলেন, জুলাইসহ দেশের বিভিন্ন সময়ে সংঘটিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক চলমান নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।