রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
লীড
01 Nov, 2026

প্রকাশ হলো এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল

WP Import ১৬ নভেম্বর ২০২৫ ১২:১৭ অপরাহ্ন লীড
WP Import ১৬ নভেম্বর ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
প্রকাশ হলো এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল
প্রকাশ হলো এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল

অনলাইন ডেস্ক : এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়েছে।

একইসাথে যেসব নম্বর থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে, সেসব নম্বরেও এসএমএস দিয়ে ফল জানানো হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট দুই লাখ ২৬ হাজার শিক্ষার্থী চার লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিক আবেদন সবচেয়ে বেশি এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন।