বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজশাহী
25 Aug, 2026

আরএমপি কমিশনার আবু সুফিয়ানকে বদলি

WP Import ২৭ নভেম্বর ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ন রাজশাহী
WP Import ২৭ নভেম্বর ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ন
আরএমপি কমিশনার আবু সুফিয়ানকে বদলি
আরএমপি কমিশনার আবু সুফিয়ানকে বদলি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে বদলি করা হয়েছে। আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিল্লুর রহমান। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জিল্লুর রহমান আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে আরএমপির ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আবু সুফিয়ান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনিই রাজশাহীতে প্রথম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেন।