রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
01 Nov, 2026

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

WP Import ২৭ নভেম্বর ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন জাতীয়
WP Import ২৭ নভেম্বর ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।