শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজনীতি
05 Apr, 2026

আইইবি রাজশাহী কেন্দ্রে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা

WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০৭:১৮ অপরাহ্ন রাজনীতি
WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০৭:১৮ অপরাহ্ন
আইইবি রাজশাহী কেন্দ্রে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা
আইইবি রাজশাহী কেন্দ্রে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আইইবি সদর দফতরের ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন আইইবি ভাইস প্রেসিডেন্ট (প্রমোশন ও অর্থ) প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তমাল) এবং আইইবি সদর দফতরের সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা। সঞ্চালনায় ছিলেন রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক ড. মো. রবিউল ইসলাম সরকার।

আলোচনায় অংশ নেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং আইইবি রাজশাহীর (এডমিন) প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির। এতে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, জাতীয় জীবনে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদান দেশের মানুষের কাছে স্মরণীয়। এ সময় তাঁরা তাঁর স্বাস্থ্যোন্নতির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী কেন্দ্রের প্রকৌশলীবৃন্দ, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন তেরখাদিয়া কলেজপাড়া জামে মসজিদ, রাজশাহীর খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। পরে তার পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।