বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
25 Aug, 2026

গণসংযোগ কর্মসূচি স্থগিত করে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন নেতাকর্মীরা

WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন রাজনীতি
WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০৯:৩০ অপরাহ্ন
গণসংযোগ কর্মসূচি স্থগিত করে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন নেতাকর্মীরা
গণসংযোগ কর্মসূচি স্থগিত করে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি স্থগিত করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুরের দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা বিএনপির কার্যালয় চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি ওয়ালিউল হক রানাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে কাশিয়াডাঙ্গা থানা এলাকার কোর্ট স্টেশন, কোর্ট বাজার, কোর্ট ঢালুর মোড়সহ বিভিন্ন স্থানে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচি পালনের কথা ছিল বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি প্রচার-প্রচারণা না চালানোর সিদ্ধান্ত নেন। পরে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার মাহফিলের কর্মসূচি পালন করা হয়।

এসময় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়। এ অবস্থায় আমরা গণসংযোগ কর্মসূচি চালাতে পারি না। আমাদের মন অত্যন্ত খারাপ, আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আমরা দেশনেত্রীর সুস্থতা কামনায় শুধু দোয়া মাহফিল করব।

কোন গণসংযোগ কর্মসূচি হবে না। এই কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।

তিনি আরো বলেন, প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। তাহলে বেশি ভালো হবে। কেউ যেন নিজ এলাকার বাইরে না যান। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এরপরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।