বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজশাহী
25 Aug, 2026

রাজশাহীতে প্রবীণদের নিয়ে মিলনমেলা

WP Import ০৬ ডিসেম্বর ২০২৫ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী
WP Import ০৬ ডিসেম্বর ২০২৫ ১০:৩১ অপরাহ্ন
রাজশাহীতে প্রবীণদের নিয়ে মিলনমেলা
রাজশাহীতে প্রবীণদের নিয়ে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার আলাইবিদিরপুরে অবস্থিত প্রবীণবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম ‘সার্ভিস সেন্টার ফর এলডারলি পিপল’ এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রবীণদের আনন্দমেলা ও পিকনিক। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী এই আয়োজন করা হয়।

সবুজে ঘেরা সাড়ে সাত বিঘা আয়তনের স্কেপের (SCEP) স্থায়ী বৃদ্ধনিবাস কেন্দ্রের মনোরম ক্যাম্পাসজুড়ে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। ‘বুড়ো-বুড়িগণের সেবা কেন্দ্র’ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত মিলনমেলায় অংশ নেন সমাজকর্মী, চিকিৎসক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার সুধীজন। প্রবীণদের সঙ্গে তাদের আন্তরিক মেলামেশা পুরো আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিশিষ্ট চিকিৎসক এস এম এ মান্নান। বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সভানেত্রী শুভ্রা রানী চন্দ, রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. জুবায়দা আয়েশা সিদ্দীকা, ডা. মুসাসহ আরো অনেকে।

তারা বলেন, প্রবীণ জনগোষ্ঠী দেশের সামাজিক কাঠামোর এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজের জন্য অমূল্য সম্পদ। বক্তারা প্রবীণদের অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা জোরদার ও সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

মিলনমেলায় আরো বক্তব্য রাখেন ডা. শিখা বিশ্বাস, আবুল বাশার, ড. জিনাত আরা, লুৎফর রহমান, আব্দুল মালেক, লায়ন খলিলুর রহমান, কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, শবনম মুস্তারী মমি প্রমুখ।

আয়োজকেরা জানান, প্রবীণদের মানসিক সুস্থতা, সামাজিক সম্পৃক্ততা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন নিয়মিত হবে। প্রবীণদের মুখে হাসি ফোটাতে এবং তাদের মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ।