রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজনীতি
01 Nov, 2026

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ

WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন রাজনীতি
WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ।

বিবিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওয়ানা হয়েছে তারা দুইজন।

তবে, এই সাক্ষাতের বিষয়বস্তু কি সেটি জানাননি শায়রুল কবির খান। ধারণা করা হচ্ছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর বাংলাদেশ আসছেন। তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাকে অবহিত করা হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।