রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
02 Nov, 2026

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:০৫ পূর্বাহ্ন জাতীয়
WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০১:০৫ পূর্বাহ্ন
হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ
হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জুলাই মঞ্চ ও এনএসিপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।অন্যদিকে রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেন।

এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’- ইত্যাদি স্লোগান দেন।

পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন।

পরে বুলডোজার দিয়ে আগে থেকেই অনেকটা ভেঙে ফেলা রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের অবশিষ্টাংশ ভাঙচুর করেন।