বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
রাজনীতি
30 Aug, 2026

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, চিকিৎসা নিচ্ছেন বাসায়

WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ০১:৩৬ অপরাহ্ন রাজনীতি
WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ০১:৩৬ অপরাহ্ন
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, চিকিৎসা নিচ্ছেন বাসায়
বিএনপি নেতা ডাবলুর মৃত্যু : সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ‍মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক : শুক্রবার গভীর রাতে হঠাৎ ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার অসুস্থের বিষয় নিশ্চিত করেন। শায়রুল কবির বলেন, ‘মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’