শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
10 Apr, 2026

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭ অপরাহ্ন রাজশাহী
WP Import ২০ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭ অপরাহ্ন
রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা
রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে ছাত্রজনতার ব্যানারে এই জানাজা আয়োজন করা হয়। গায়েবানা জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমীন। জানাজার পূর্বে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বজ্রকন্ঠ শরিফ ওসমান হাদিকে হত্যা করে এই যুদ্ধ থামানো যাবে না। লাখো হাদি তৈরি হবে এ দেশ থেকে আধিপত্যবাদের মূলৎপাটনের জন্য।