বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
জাতীয়
01 Sep, 2026

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

WP Import ২৭ ডিসেম্বর ২০২৫ ১০:৪১ অপরাহ্ন জাতীয়
WP Import ২৭ ডিসেম্বর ২০২৫ ১০:৪১ অপরাহ্ন
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবের অন্যতম বীর যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।

এতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এসময় আন্দোলনকারীরা ভারতবিরোধী নানা স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, “শহীদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে।”

তিনি আরো বলেন, “দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
এদিকে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর থেকেই রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।