বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
02 Sep, 2026

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন রাজনীতি
WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ন
ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ
ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবের অন্যতম বীর যোদ্ধা শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

রোববার দুপুর আড়াইটার দিকে রাবির মেইন গেইটের সামনে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু করা হয়। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী মহাসড়কের ওপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরো শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরো কঠোর করা হবে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী–নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

অন্যদিকে একই দাবিতে নগরীর তালাইমারী এলাকাতেও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান করেন।