রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
07 Nov, 2026

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সংস্করণ ০২ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ন জাতীয়
অনলাইন সংস্করণ ০২ মার্চ ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ঠিক করার জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে বলা হয়েছে।  

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।