শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
10 Apr, 2026

রাজশাহীতে গুলি করে এক ব্যক্তিকে হত্যা

WP Import ০৪ জানুয়ারি ২০২৬ ০৬:২৭ অপরাহ্ন রাজশাহী
WP Import ০৪ জানুয়ারি ২০২৬ ০৬:২৭ অপরাহ্ন
রাজশাহীতে গুলি করে এক ব্যক্তিকে হত্যা
রাজশাহীতে গুলি করে এক ব্যক্তিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক ও বাঘা সংবাদদাতা : রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সোহেল রানা (৩৭)। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারা চরে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারা চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন সোহেল রানার স্ত্রী স্বাধীনা খাতুন (৩০)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেলের বড় ভাই সেণ্টু মণ্ডল জানান, রাতে সোহেল এবং তার স্ত্রী ঘরের শুয়ে ছিলেন। সন্ত্রাসীরা রাত ১ টার দিকে এসে ঘরের টিনে কয়েকবার আঘাত করলে বিকট শব্দ হয়। এতে অনেকের ঘুম ভেঙ্গে যায়। সবাই ছোটাছুটি শুরু করে। এসময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলেন কেউ সামনে আসলে তাকে গুলি করা হবে। এরপরে তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। এসময় সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষায় কাঁথা কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও সন্ত্রাসীরা টিন কেটে বেশ কয়েকটি গুলি করে। এসময় সোহেলের পেটে গুলি লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সেন্টু মন্ডল আরো জানান, আমার ভাই আগে নাজমুল মন্ডল হত্যা মামলার বাদি হয়েছিলেন। বাদি হওয়ার কারণে আমার ভাইকে কাঁকন বাহিনীর লোকজন গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকন্ডের সাথে জড়িত আসামিদের ফাঁসির দাবি করছি।

জানতে চাইলে বাঘা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের জেরে রাতের আধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। থানায় মামলা হবে।