রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজনীতি
31 Oct, 2026

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

WP Import ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৪০ অপরাহ্ন রাজনীতি
WP Import ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৪০ অপরাহ্ন
তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।