শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
15 Apr, 2026

রাবি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মাদার বখ্শের মৃত্যুবার্ষিকী পালিত

WP Import ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী
WP Import ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
রাবি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মাদার বখ্শের মৃত্যুবার্ষিকী পালিত
রাবি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মাদার বখ্শের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা মাদার বখ্শের ৫৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি ছিলেন বিশিষ্ট আইনজীবী, রাজশাহী পৌরসভার প্রথম চেয়ারম্যান ও স্থানীয় এমএলএ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও মরহুম মাদার বখ্শের পৌত্র কাজী হা-মিম সালেহ। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ প্রফেসর শাহ্ হোসাইন আহমদ মেহ্দী।

সভায় উপাচার্য তার বক্তব্যে বলেন, মাদার বখ্শ ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। জনসাধারণের উন্নয়নে তিনি ছিলেন নিরন্তর প্রয়াসী। এতদঞ্চলের মানুষের উচ্চশিক্ষা নিশ্চিত করতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জনমত সংগঠন করে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আন্দোলন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটিতে তিনি ছিলেন অন্যতম যুগ্ম সম্পাদক।

নবগঠিত রাজশাহী পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে তিনি শহরবাসীর নাগরিক সুবিধা হিসেবে ব্যাপক কর্মতৎপরতা চালান। রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা রাজশাহীবাসী জনহিতৈষী ও শিক্ষানুরাগী এই জননেতার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।

তাই আমরা দেখতে পাই শিক্ষানগরী রাজশাহীতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা তার নামে নামকরণ করা হয়েছে। এমনকি জন্মভূমি নাটোরেও তার নামে শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। প্রসঙ্গক্রমে উপাচার্য রাবিতে মাদার বখ্শের স্মৃতি রক্ষায় কিছু পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।