সোমবার, এপ্রিল ২০, ২০২৬
জাতীয়
26 Mar, 2026

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন

WP Import ২৩ জানুয়ারি ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন জাতীয়
WP Import ২৩ জানুয়ারি ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন

অনলাইন ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন্ন নির্বাচনে অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে কোস্টারিকা।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকো এই সমর্থনের কথা জানান। বৈঠকে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের তথ্য জানান।

বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে কোস্টারিকা সফরকালে অনুষ্ঠিত এই বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের বিস্তৃত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো–

১. কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি।

২. বাংলাদেশ থেকে পাট, বস্ত্র ও ওষুধজাত পণ্য আমদানিসহ বাণিজ্য সহযোগিতা জোরদার করা।

৩. আন্তর্জাতিক অঙ্গনে উভয় দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করা।

জাতিসংঘের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা মুশফিকুল ফজল বলেন, নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতার পাশাপাশি ভবিষ্যৎ জাতিসংঘ নেতৃত্ব নিয়ে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার (আঙ্কটাড) মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান-এর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছেন কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী।