গলায় ফাঁস দিয়ে রাবি ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে তিথি (২২) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ও নগরের চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডি এলাকার মৃত জাহিদুলের মেয়ে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির বাথরুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তার বাবা-মা অনেক আগেই মারা গেছেন। সৎ মায়ের সাথে নগরের মেহেরচন্ডী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাথরুমের মধ্যে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরের চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রী তিথি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।