বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজশাহী
25 Aug, 2026

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুনের অভিযোগ

WP Import ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী
WP Import ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুনের অভিযোগ
রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে কুপিয়ে হত্যার পর তার লাশ রাস্তায় ফেলে গেছে এক ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। আরএমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। তার ছেলের নাম মো. সুমন। পরে স্থানীয়রা সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন মাদকাসক্ত। রাতে নেশা করার টাকার জন্য মা সোহাগীকে চাপ দেন। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান।

পরে মায়ের লাশ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন সুমন। বিষয়টি জানানাজি হলে স্থানীয়রা ওই ঘর থেকে ঘাতক সুমনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে থানায় নিয়ে যান। নিহত সোহাগীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।