বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
28 Aug, 2026

রাজশাহীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা কাল

WP Import ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২ অপরাহ্ন রাজনীতি
WP Import ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২ অপরাহ্ন
রাজশাহীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা কাল
রাজশাহীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা কাল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভা সফল করতে এরই মধ্যে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে ১১ দলীয় জোট।কর্মসূচিতে বিপুল লোক সমাগমের পাশাপাশি দলটির রেকর্ডসংখ্যক নারী কর্মী অংশ নেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জোটের শীর্ষ নেতৃবৃন্দ জানান, মাঠের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং প্রচার-প্রচারণাসহ জনসভার সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। জনসভা ঘিরে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, এবারের নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে যে দেশের মানুষ ১১ দলীয় জোটের নীতি ও আদর্শের ওপর আস্থাশীল। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী মাদরাসা মাঠে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা উপহার দিতে চাই। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।