বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজশাহী
25 Aug, 2026

রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

WP Import ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন রাজশাহী
WP Import ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন
রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার
রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্ত থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে বাঘা উপজেলার সীমান্তবর্তী রাওথা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইল সহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

এর আগে গত ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্ণের রিয়াজ শাহরিয়ার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদী পথে অস্ত্রের একটি চালান আসছে।

পরে বিজিবির সীমান্তবর্তী সকল বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় এ্যম্বুস করে বসে থাকে। দীর্ঘ প্রতিক্ষার পর বাঘা উপজেলাধীন রাওথা পিরোজপুর এলাকায় এ্যম্বুস দল দেখতে পায় ভোরবেলায় সন্দেহভাজন একজন মোটরসাইকেলে করে যাচ্ছে। তার গতি রোধ করা হলে, সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয় পাশে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০ টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্মা নদীতে ৭টি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী ৩টি উপজেলায় মোট ৬৪টি ভোটকেন্দ্র রয়েছে।