শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
রাজশাহী
15 Apr, 2026

রাজশাহীতে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

WP Import ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ অপরাহ্ন রাজশাহী
WP Import ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
রাজশাহীতে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২
রাজশাহীতে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিক উপজেলার গন্ড‌গোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে ড্রামট্রাক ও মুরগিবোঝাই ভটভ‌টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নগরীর কাশিয়াডাঙ্গার হরগ্রাম শেখপাড়ার মিলনের ছেলে নাইম (২০), একই এলাকার মিনারুলের ছেলে হালিম (২৫)। নাইম মুরগি ব্যবসায়ী। আহত হয়েছেন ট্রাকচালক মিন্টু, চালকের সহকারী স্বাধীন আলী। পুলিশ জানিয়েছে, তাহেরপুর হতে মুরগিবোঝাই ভটভটি পুঠিয়া অভিমুখে আসছিল।

ড্রাম ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ভটভটি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চরজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হবে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক থানায় নেওয়া হবে।