বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
আইন ও আদালত
30 Aug, 2026

রাজশাহীতে ২৭ বোমা-ককটেল জব্দ করেছে র‍্যাব

WP Import ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৭ পূর্বাহ্ন আইন ও আদালত
WP Import ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৭ পূর্বাহ্ন
রাজশাহীতে ২৭ বোমা-ককটেল জব্দ করেছে র‍্যাব
রাজশাহীতে ২৭ বোমা-ককটেল জব্দ করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল জব্দ করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রীমা থানার এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা জব্দ করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, অভিযানকালে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসমূহ চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র‍্যাব-৫ এর তৎপরতা অব্যাহত আছে।