শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
জাতীয়
01 Apr, 2026

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে ভোটগ্রহণ শুরু

WP Import ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন জাতীয়
WP Import ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে ভোটগ্রহণ শুরু
রাজশাহীতে ভোট পড়েছে ৭০. ৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোটাররা বলছেন- শীতের সকালের শুরুতে কেন্দ্রগুলোতে কিছুটা উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।

এদিকে সকাল পৌনে আটটায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। ভোট দিয়ে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ ভালো আছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সকাল সাড়ে ৭টায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

রাজশাহীর ৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে সব আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতার আভাস মিলছে।

তবে আওয়ামী লীগের ভোট, নারী-তরুণ ভোটাররা নির্বাচনে জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

রাজশাহী বিএনপির ঘাঁটি হিসেবে দেশব্যাপী পরিচিত। তবে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে ৯ম সংসদ নির্বাচনে ছয়টি আসনের সবকটিতে জয় পায় আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট।

আর ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলের নির্বাচনে পাঁচটি আসনের সবকটিতেই জয় পায় বিএনপি ও চারদলীয় জোট। এর আগে ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে পাঁচটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় পার্টির (এরশাদ) জয় পায়।

এছাড়া ২০১৪ ও ২০২৪ সালের দশম ও দ্বাদশ নির্বাচন বিএনপি-জামায়াতে ইসলামীসহ প্রধান বিরোধী দলগুলোর বর্জন এবং ২০১৮ সালের একাদশ নির্বাচনে দিনের ভোট রাতে করে একতরফা জয় পায় আওয়ামী লীগ ও তার সমর্থিত প্রার্থীরা। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠের পরিস্থিতি একেবারেই আলাদা।