বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
23 Aug, 2026

ভোট দিয়ে স্ত্রী-মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি দিলেন তারেক রহমান

WP Import ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০ অপরাহ্ন রাজনীতি
WP Import ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০ অপরাহ্ন
ভোট দিয়ে স্ত্রী-মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি দিলেন তারেক রহমান
ভোট দিয়ে স্ত্রী-মেয়েকে নিয়ে ফেসবুকে ছবি দিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক : এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানও।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিয়ে সহধর্মিনী ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তারেক রহমান।

তারেক রহমানের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভোট দেওয়ার পর তাদের তিনজনের আঙুলে অমোচনীয় কালি লাগানো।

এদিন, সকাল পৌনে ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দেন তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী, একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।