রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
07 Nov, 2026

তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

WP Import ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫ অপরাহ্ন জাতীয়
WP Import ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি আজ তারেক রহমানকে সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগদান করেছেন। প্রজ্ঞাপনটি আজ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।