রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
জাতীয়
07 Nov, 2026

‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

WP Import ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন জাতীয়
WP Import ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক : ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের অবহিত করেন। এ ছাড়াও দুপুর ২টায় প্রধামন্ত্রীর সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভাও হওয়ার কথা রয়েছে। এর আগে আজ সকালে এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক ও তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।