রাজশাহীতে ডাকাত সন্দেহে গনপিটুনিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত ও সাত জনকে আটক করা হয়েছে। এসময় তাদের সাথে থাকা পিকআপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান গণমাধ্যমকে জানান, ভোর রাতে একটি ট্রাকে আট জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্র সহ গ্রামটিতে প্রবেশ করে।
এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা মারপিট করলে তারা কমবেশি আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ সুপার।