রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
বিনোদন
19 Apr, 2026

আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে পারেন শাহরুখ!

অনলাইন ডেস্ক : ১৮ এপ্রিল ২০২৬ ০৮:২০ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ১৮ এপ্রিল ২০২৬ ০৮:২০ অপরাহ্ন
আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে পারেন শাহরুখ!
শাহরুখ-আলিয়া

বলিউডে ঘুরছে এক নতুন এক জল্পনা! পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটকে নিতে পারেন। শোনা যাচ্ছে, আগে সালমন খানকে নিয়ে পরিকল্পনা থাকলেও সেটি আর আগায়নি; নতুন করে এই প্রোজেক্টে শাহরুখকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, বানশালির আটকে যাওয়া সিনেমার কাজ নতুন করে শুরু হতে পারে। এতে শাহরুখ-আলিয়ার জুটি দেখা যেতে পারে– চলছে এমন আলোচনা। 

বানশালির সঙ্গে শাহরুখ খানের কাজের ইতিহাস বেশ পুরনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানশালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার। 

অন্যদিকে, বানশালির প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থীর। তবে ‘ইনশাআল্লাহ’ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে বলে জানা গেছে।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো চলচ্চিত্রে কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সেই বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোম্যান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন- এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সিনেমাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।