শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
বিনোদন
13 Nov, 2026

সিডিনিতে ঘুরতে ঘুরতে পূর্ণিমা বললেন, ‘কোনো ঝামেলা নেই’

অনলাইন ডেস্ক : ১১ নভেম্বর ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ১১ নভেম্বর ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
সিডিনিতে ঘুরতে ঘুরতে পূর্ণিমা বললেন, ‘কোনো ঝামেলা নেই’
দিলারা হানিফ পূর্ণিমা

ঢালিউডের চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে বড় পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। প্রায়ই তিনি নিজের দৈনন্দিন জীবনের নানা সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন।  
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন এই তারকা।

ভিডিওতে দেখা যায়, সিডনির একটি মলের ক্যাফে চত্বরে ক্যাজুয়াল লুকে ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা। চোখে চশমা, গায়ে সবুজ টি-শার্ট ও ডেনিম জ্যাকেটে তার হাসিমুখের উপস্থিতি; যা নজর কেড়েছে ভক্তদের। 

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, সিডনির পথে পথে ঘুরে বেড়াচ্ছি, সঙ্গে জমা হচ্ছে সুন্দর সব স্মৃতি। কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই—শুধু অফুরন্ত হাসি, নির্ভার কিছু মুহূর্ত আর শহরের জীবনকে নিজের মতো করে উপভোগ করার আনন্দ। কখনো কখনো পরিকল্পনা ছাড়াই নিজের মতো করে চলতে থাকলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয়।

প্রিয় অভিনেত্রীর এই ঘুরে বেড়ানোর ভিডিও প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। চিরচেনা রূপ ও হাসিমুখের প্রশংসা করার পাশাপাশি অনেকে মজার ছলেও মন্তব্য করেছেন। একজন অনুরাগী লিখেছেন, 'আপনাকে ছোটবেলা থেকে যেমন দেখছি, আপনি এখনো তেমনই আছেন, অথচ আমরা বুড়ো হয়ে গেছি।'

নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়িকার সাবলীল পথচলা ও চিরসবুজ রূপ বরাবরই মুগ্ধ করে তার অগণিত ভক্ত-অনুরাগীকে। প্রায়ই নানা লুকে ধরা দিয়ে ভক্তদের নজর কাড়েন। এবার সিডনিতে তার ঘুরে বেড়ানোর ভিডিও দেখেও ভক্তদের তেমনই অভিব্যক্তির দেখা মিলল।